আসসালামু আলাইকুম।
সম্মানীত সকল হিলফুল ফুজুল ঘোলাদিঘী সংগঠনের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মহান আল্লাহতায়ালা আমাকে হিলফুল ফুজুল ঘোলাদিঘী সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। বিশ্বাস করি কোন ভাল কাজে পরিপূর্ণতা অর্জনে প্রয়োজন লক্ষ্য স্থির করা। সেই লক্ষ্য নিয়ে আপনারা আমাকে দোয়া ও সমর্থন প্রকাশ করে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন, আপনাদের দোয়াকে পাথেয় করে শুরু হলো আমার এ পথ চলা। এর মাঝে ভুলত্রুটি, সকল ব্যর্থতার দায় সবটুকু আমার। আর ভালো যা কিছু সুন্দর সৃষ্টি তা আপনাদের। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমার চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। সন্ত্রাস, দূর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মাদকমুক্ত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য।
সকলের দোয়া, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমার শক্তি। বিশ্ব মানবতার জয় হোক, বিশ্ব শান্তির জয় হোক। বিশ্ব ভাতৃত্ব ও সম্প্রীতির জয় হোক।
মোঃ মোকলেশ আলী
সাধারণ সম্পাদক
হিলফুল ফুজুল ঘোলাদিঘী ।
